"FREE ONLINE INCOME TIPS"

Random Posts

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 26, 2017

‘কোহলির চেয়ে সেরা’ প্রমাণ করে চলেছেন স্মিথ


ক্রিকেটের সব প্রজন্মেই সেরার প্রশ্নে বিতর্ক উঠেছে। একসময় সেরার বিতর্ক চলত ব্রায়ান লারা-শচীন টেন্ডুলকারকে নিয়ে। এখন চলছে বিরাট কোহলি-স্টিভেন স্মিথের মধ্যে। সাম্প্রতিক সময়ে বিতর্কটা আরও উসকে দিয়েছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার টেস্টে এখনকার সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলির চেয়ে এগিয়ে রাখছেন স্মিথকে। অস্ট্রেলিয়া অধিনায়ক কিন্তু তাঁর পূর্বসূরির এ দাবির পক্ষে প্রমাণ দিয়েই চলছেন।
মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টের কথাই ধরুন। আজ প্রথম দিনে অস্ট্রেলিয়ার ২ উইকেটে ১৩৫ ব্যাটিংয়ে নামেন স্মিথ। প্রথম দিন শেষ করার আগে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ২৪৪। চতুর্থ উইকেটে শন মার্শের সঙ্গে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এ অধিনায়ক। ৬৫ রানে অপরাজিত স্মিথের সঙ্গে উইকেটে রয়েছেন মার্শ (৩১)। আগামীকাল তিন অঙ্কে পৌঁছাতে পারলে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন স্মিথ।
চতুর্থ টেস্টের নিষ্পত্তি হওয়ার আগেই অবশ্য অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে সবচেয়ে বড় নির্ধারক ছিলেন স্মিথ। এবারের সিরিজে রান করায় স্মিথের ধারেকাছেও কেউ নেই। ৪ ম্যাচে এ পর্যন্ত দুটি সেঞ্চুরি (এর মধ্যে একটি ডাবল) আর এক ফিফটিসহ ৪৯১ রান করেছেন স্মিথ। গড় ১৬৩.৬৬! দ্বিতীয় ডেভিড মালানের সংগ্রহ ৫০.৩৩ গড়ে ৩০২। দুজনের রান আর গড়ের পার্থক্যই বলে দেয়, অ্যাশেজে স্মিথ কী অতিমানবীয় ফর্মেই না আছেন!
টেস্টে ৬৩ ম্যাচে ৫৩.৭৫ গড়ে ৫২৬৮ রান করেছেন কোহলি। স্মিথ ৫৯ ম্যাচে ৫৭৯৬ রান করেছেন ৬৩.৩২ গড়ে। দুজনের রান গড়ের পার্থক্যর মতো আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থানীয় স্মিথের এক ধাপ নিচে ভারতীয় অধিনায়ক। শেন ওয়ার্ন তাই সেরা ব্যাটসম্যানের প্রশ্নে বেছে নিয়েছেন স্মিথকেই, ‘আমার কাছে স্টিভেন স্মিথই টেস্টে বিশ্বের সেরা ব্যাটসম্যান। বিরাট কোহলি তিন সংস্করণ মিলিয়ে সেরা। কিন্তু পাঁচ দিনের খেলায় স্মিথই সেরা।’

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages