"FREE ONLINE INCOME TIPS"

Random Posts

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 26, 2017

গেইলের পুরো দলই ১০০ করতে পারে না!

বিপিএলে শেষ তিন ম্যাচে দুই সেঞ্চুরি তিনি করেছেন একাই। ক্রিস গেইলের এই বিধ্বংসী ফর্মটা জাতীয় দলে গিয়ে ফিউজ হয়ে গেছে। আজ ২৩ ওভারে নেমে আসা ম্যাচে ১৬৬ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ আটকে গেছে ৯ উইকেটে ৯৯ রানে। গেইলের পুরো দল মিলে ১০০ করতে পারেনি। আর তাতে নিউজিল্যান্ড ধবলধোলাইয়ের লজ্জায় ফেলে দিয়েছে ক্যারিবীয়দের।
এই ধারা অব্যাহত থাকলে আগামী মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ টিকতে পারবে বলে মনে হয় না। ২০১৯ বিশ্বকাপের আটটি দল নিশ্চিত হয়েছে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড, হল্যান্ড, স্কটল্যান্ড, হংকং ও পাপুয়া নিউগিনি এখন খেলবে বাছাইপর্ব। এর মধ্যে দুটি দল পাবে জায়গা। আগামী বিশ্বকাপে দেখা যাবে তো প্রথম দুই আসরের চ্যাম্পিয়নদের?
আজ ক্রাইস্টচার্চে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৩১ রান তোলে নিউজিল্যান্ড। ডিএল পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যটা বেড়ে যায়। কিন্তু খেলা যখন ২৩ ওভারের, ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য তো ১৬৬ কোনো লক্ষ্যই না! একা গেইল ঝড় তুললেই তো হয়! কিন্তু বিপিএলে শেষ দিকে দু-দুটি বিস্ফোরক ইনিংস খেলে জাতীয় দলে যোগ দেওয়া গেইলের ব্যাট ভোঁতা হয়ে ছিল। প্রথম ম্যাচে তবু ২২ করেছিলেন। দ্বিতীয় ম্যাচ বসে থেকে আজ শেষ ম্যাচে আউট হলেন ৪ রান করে।
দায় আসলে ওয়েস্ট ইন্ডিজের সব ব্যাটসম্যানেরই। ৯ রানের মধ্যে নেই ৫ উইকেট! অধিনায়ক জেসন হোল্ডার ২১ বলে ৩৪ করেছেন নিঃসঙ্গ লড়াইটায়। নিকিতা মিলারের ৪১ বলে ২০ রানের ইনিংসটা কেবলই সম্মান পুনরুদ্ধারের। ভেজা কন্ডিশনে ক্যারিবীয়দের রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছেন কিউই পেসাররা। ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার। গত ওয়ানডেতে ৭ উইকেট নেওয়া বোল্ট ৩ উইকেট নিয়েছেন ১৮ রানে।
ওয়ানডেতে এটি ওয়েস্ট ইন্ডিজের টানা আট ম্যাচে হার। গত এক বছরে ওয়েস্ট ইন্ডিজে ১৮ পরাজয়ের বিপরীতে জিতেছে মাত্র ৩ ওয়ানডেতে! 
হায় ওয়েস্ট ইন্ডিজ!

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages